NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মালদ্বীপে অবৈধ প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ এএম

>
মালদ্বীপে অবৈধ প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ

মালদ্বীপে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আনতে ইমিগ্রেশন বিভাগের ধারাবাহিক অভিযান শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, মালদ্বীপে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযান চলাকালে প্রবাসীদের পরিচয় ও ভিসা যাচাই-বাছাই করা হবে। এই অপারেশনের উদ্দেশ্য হলো- নিয়োগকর্তা, সরকারি প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস, সাধারণ জনগণ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

অভিবাসন আইন অমান্যকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

মালদ্বীপ সরকার অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধভাবে দেশটিতে কাজ করা এবং বসবাসকারীদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ করা হবে বলে সরকার ঘোষণা করেছে। মালদ্বীপে বিপুল অভিবাসী রয়েছে, যাদের অনেকেই অনিবন্ধিত। এই অবৈধ শ্রমিকদের বেশিরভাগ বাংলাদেশি এবং ভারতীয় বলে ধারণা করা হয়।