NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

এবার গম্ভীরকে আক্রমণ শ্রীশান্তের স্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

এবার গম্ভীরকে আক্রমণ শ্রীশান্তের স্ত্রীর

লেজেন্ডস ক্রিকেট লিগের ম্যাচে দ্বন্দ্বে জড়ান ভারতের সাবেক দুই ক্রিকেটার ইন্ডিয়া ক্যাপিটালসের ব্যাটার গৌতম গম্ভীর ও গুজরাট জায়ান্টসের বোলার শান্তাকুমারন শ্রীশান্ত। দুই ক্রিকেটারের দ্বন্দ্বের মধ্যে ঢুকে পড়েছেন শ্রীশান্তের স্ত্রী ভুবনেশ্বরী। পরিবার ও শিক্ষা নিয়ে আক্রমণ করেছেন গম্ভীরকে।

শ্রীশান্তের একটি ওভারে পরপর চার এবং ছয় মারেন গম্ভীর।

 
তখন শ্রীশান্ত গম্ভীরের দিকে কড়া চোখে তাকান। পরের বলটি যায় ফিল্ডারের কাছে। তখন শ্রীশান্ত গম্ভীরকে কিছু একটা বলেন। পাল্টা জবাব দেন গম্ভীরও।
 
ঘটনা এখানে থেমে থাকেনি। 

 

এরপর ইনস্টাগ্রামে শ্রীশান্ত শেয়ার করা একটি ভিডিওতে বলেন, ‘গম্ভীর এমন একজন, যে কোনো কারণ ছাড়াই সব সময় ঝগড়া করে। বীরু (শেবাগ) ভাইয়ের মতো বয়স্ক ক্রিকেটারদেরও সম্মান করে না। আজও ঠিক সেটাই হয়েছে।

 
কোনো কারণ ছাড়া আমাকে একটানা কিছু বলে যাচ্ছিল, যেটা খুব খারাপ।’

 

এরপর লাইভে এসে শ্রীশান্ত বলেন, ‘আমি আগে কিছু বলিনি। কোনো উসকানিও দিইনি। কিন্তু আমাকে বারবার বলতে লাগল, ফিক্সার, ফিক্সার, তুমি ম্যাচ ফিক্সার। আমার দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মকভাবে হাসছিল।

 

 

শ্রীশান্তের ইনস্টাগ্রামের সেই পোস্টে তার স্ত্রী ভুবনেশ্বরী গম্ভীরকে তোপ দেগে লিখেছেন, ‘আমি ভাবতে পারিনি যে শ্রীশান্তের সঙ্গে ভারতের জার্সিতে এত দিন খেলা একজন ক্রিকেটার এত নিচে নামতে পারবে। আমি অবাক। ক্রিকেট থেকে অবসরের এত বছর পরেও কিভাবে কেউ এ কথা বলতে পারে? আসলে, পরিবার ও শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ। এ ধরনের কথা বুঝিয়ে দেয় কে কোন পরিবেশে বড় হয়েছে। আমি খুব অবাক হয়েছি।’