NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকা দিলো সেনাবাহিনী


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ০৪:২১ পিএম

বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকা দিলো সেনাবাহিনী

ঢাকা : সিলেটসহ দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দিলো বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওই টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দিয়েছেন। এর মাধ্যমে দুর্গত এলাকার মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকার পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন সেনাবাহিনীর সদস্যরা।