NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র নির্বাচন অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩১ এএম

নিউইয়র্কে  উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র নির্বাচন অনুষ্ঠিত

নিউইয়র্কে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আব্দুর রউফ লেবু সভাপতি ও এসএম নাদির উজ্জ্বল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৭ সদস্য কার্যকরি কমিটির মধ্যে শুধুমাত্র সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতিসহ অন্যান্য পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

গত ২৯ নভেম্বর বুধবার জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসের পার্কচেষ্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নাদির উজ্জ্বল ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এলাহী তরফদার আরিফ পেয়েছেন ৫১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল হাসান মুন্সী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকারিয়া সরকার পেয়েছেন ৫৬ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গণেশ নাথ চৌধুরী। কমিশনের অপর ২ জন সদস্য ছিলেন উত্তম কুমার সাহা ও সাইফুল ইসলাম। তাদের সহযোগিতা করেন রাশেদ মান্নান ফয়সল।

প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ২০২৪-২০২৫ সালের কার্যকরি কমিটির কর্মকর্তরা হলেন: আব্দুর রউফ লেবু (সভাপতি), মৌসুমী আহমেদ খান (সিনিয়র সহ সভাপতি), মাকসুদা পারভীন ও এহতেশামুল হক রোকনী (সহ সভাপতি), এসএম নাদির উজ্জ্বল (সাধারণ সম্পাদক), জহুরুল ইসলাম সুজন (যুগ্ম সম্পাদক), ফারুক হোসেন রনি (সহ সাধারণ সম্পাদক), রুবেল হাসান মুন্সী (সাংগঠনিক সম্পাদক), মাহমুদুল হাসান মার্ক (প্রচার ও প্রকাশনা সম্পাদক), জহুরুল ইসলাম টিপু (ক্রিড়া সম্পাদক), রেজোয়ানা রাজ্জাক সেতু (সাংস্কৃতিক সম্পাদক), জান্নাত ফেরদৌস লিপি (মহিলা সম্পাদিকা), কার্যকরি সদস্য যথাক্রমে কামরুজ্জামান কামরুল, আবুল কাশেম, বেনজামিন হামিদ অনু, আব্দুল মমিন মানিক, তানজিল আরিফ, দেবব্রত সাহা, মাসুদ রানা, খান হোসেন বিপু ও হাসান বিন নোমান রাসেল।