NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

মনোনয়ন বাতিলের খবরে জেদের কথা বললেন মাহিয়া মাহি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১০ এএম

মনোনয়ন বাতিলের খবরে জেদের কথা বললেন মাহিয়া মাহি

আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-১ থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন চলচ্চিত্র তারকা মাহিয়া মাহি! সংসদ সদস্য হতে চেয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। কিন্তু আজ দুপুরে জানা গেছে, মাহির মনোনয়ন বাতিল হয়ে যায়।

মনোনয়ন বাতিলের খবর জানার পরই ফেসবুকে পোস্ট করেছেন এই নায়িকা। তবে সেই পোস্টে নেই মনোনয়ন বাতিলের বিষয়।

 
সেখানে তুলে ধরেছেন নিজের জেদের বিষয়টা।

 

তিনি লিখেছেন, ‘জেদ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না, একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কী কী করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোঁটা দিন, দেখবেন পরবর্তী সময়ে সে না খেয়ে থাকছে; কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না।

 
আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশির ভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।’

 

তিনি আরো যোগ করেছেন এভাবে, ‘টাকা নিয়ে খোঁটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোঁটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।’

তবে পোস্টের শেষে জেদকে ইতিবাচক হিসেবে দেখতে বলেছেন নায়িকা।

 
তিনি বলেছেন, ‘সব মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেওয়ার জেদ। আমিও করতে পারি, এটা প্রমাণ করার জেদ।’

 

উল্লেখ্য, সংসদ সদস্য হওয়ার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করছেন এই নায়িকা।

 
এর আগে তিনি আওয়ামা লীগের কাছে উপনির্বাচনের প্রার্থী হতে চেয়েছিলেন। এবারও আওয়ামী লীগের হয়ে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনেন। সেটাও আজ বাতিল হয়ে যায়।