NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে নির্মিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১১ এএম

নিউইয়র্কে নির্মিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
বিজয়ের মাস ডিসেম্বর । সম্ভসম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা নিউইয়র্কে অস্থায়ী ভাবে নির্মাণ করতে যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সংগঠনটি ২৩ বছর ধরে নিউইয়র্কে পালন করে আসছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এবার দুই যুগে পদার্পণের এই ঐতিহাসিক মুহূর্তে প্রথমবারের মতো স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। ১৩ ডিসেম্বর নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় নির্মিত হবে এই অস্থায়ী স্মৃতিসৌধ। আর এতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবেন, শ্রদ্ধা জানাবেন প্রবাসীরা।
 
১৪ ডিসেম্বর পরিবার নিয়ে কিংবা সংগঠনিক ভাবে দলবদ্ধ হয়ে পুষ্পস্তবক রাখবেন শহীদ বেদিতে। প্রবাসের ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে বিভিন্ন দল, সংগঠনের প্রতিনিধি ও ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে স্মরণ করবেন ভয়াল ও নৃশংস সেই হত্যাযজ্ঞের ঘটনা। এ সময় বিউগলে বেজে উঠবে করুণ সুর!!
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরের এই কর্মসূচি ছাড়াও আগের দিন (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে আবৃত্তি, সংগীত, নৃত্য এবং নাট্য ও চিত্রকলায় সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান। এদিন শহীদ বুদ্ধিজীবীর সন্তানরাও থাকবেন ।
 
এ উপলক্ষে গেল বৃহস্পতিবার রাতে উডসাইডে এক্সপ্রেস প্রিন্টিংয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মিথুন আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আকবর হায়দার কিরণ, মিনহাজ আহমেদ সাম্মু, জাহেদ শরীফ, আবীর আলমগীর, গোপাল সান্যাল প্রমুখ।