NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

নির্বাচনকে বাধাগ্রস্ত করার অধিকার কারো নেই : নাছিম


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ এএম

নির্বাচনকে বাধাগ্রস্ত করার অধিকার কারো নেই : নাছিম

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, কেউ চাইলেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না, নির্বাচনে যদি কেউ না আসে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যার ভোট সে দিবে সেখানে বাধা দেওয়ার অধিকার কারো নেই। এটি সংবিধান বিরোধী। এ অপকর্ম যারা করবে তারা দেশের গণতন্ত্রের শত্রু।

বুধবার দুপুরে ঢাকা-৮ আসনের মনোনয়নপত্র জমা দেয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে  সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে ঢাকা-৮ আসনে মনোনয়ন দিয়েছেন। আজ মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছি। নির্বাচনী নিয়ম অনুযায়ী আমি আমার কার্যক্রম পরিচালনা করব। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আচরণবিধি মেনে আমি জনগণের কাছে যাব।

 

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ঢেউ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে। কিন্তু দলীয় নেতাকর্মীরা কিভাবে নির্বাচন করবে সেই বিষয়ে ইতোমধ্যে পথরেখা ঘোষণা করা হয়েছে। আগামী দিনেও দলের নির্দেশনার বাহিরে নেতাকর্মীরা কাজ করবে না।

এর আগে সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, আমি সবার কাছে দোয়া চাই। এই এলাকার সব মানুষকে সঙ্গে নিয়ে সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। এখানকার সব মানুষ অনেক সচেতন এবং তাদের বিবেকবোধ অনেক সমৃদ্ধ। তাই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্মার্ট নগর হিসেবে গড়ে তুলব। দল-মত নির্বিশেষে প্রতিটি পর্যায়ের ও শ্রেণি পেশার সবার কাছেই আমি দোয়া চাই।