NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সাগরে লঘুচাপ হতে পারে আজ-কালের মধ্যে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০১ এএম

সাগরে লঘুচাপ হতে পারে আজ-কালের মধ্যে

ঢাকা: আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, লঘুচাপ হলে তা পরে আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী কিছুদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, সাগরে লঘুচাপ হলে তা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

তবে এখনই তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘আমরা ধারণা করেছিলাম সোমবারের (আজ) মধ্যে সৃষ্টি হবে (লঘুচাপ), সেটা একটু সময় নিচ্ছে। এ সময় বঙ্গোপসাগরে সিস্টেম বা লঘুচাপ তৈরি হয়, এটা স্বাভাবিক। তবে এটা এখন কতটুকু শক্তি সঞ্চয় করবে বা কোন দিকে যাবে তা এখনই বলা মুশকিল।’

 

লঘুচাপ হলে তা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না বা রূপ নিলেও বাংলাদেশের উপকূলে আঘাত করবে কি না তা অনেকটাই নির্ভর করবে সাগরের তাপমাত্রার ওপর। তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘এখানে এখন একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তাপমাত্রা। যদি আমাদের এদিকে (বঙ্গোপসাগরে) তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়ে যায় তাহলে এই সিস্টেমটা তুলনামূলক উষ্ণ এলাকা দিয়ে যাবে। অর্থাৎ সে ক্ষেত্রে আমাদের এদিকে আসার সম্ভাবনা কমে যাবে।

 

আবহাওয়াবিদরা জানান, আন্দামান নিকোবর দ্বীপের কাছাকাছি লঘুচাপটি সৃষ্টি হলে তা বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশের উপকূলের কাছাকাছি আসতে আসতে কয়েক দিন লেগে যাবে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) গতকাল জানিয়েছে, গতকাল রবিবার সকালে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে দক্ষিণ থাইল্যান্ড ও তত্সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে। এর প্রভাবে আজ সোমবার দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এটি ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এসে আগামী বুধবারের (২৯ নভেম্বর) মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

আজ সোমবারের পূর্বাভাসে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা।

 

লঘুচাপের প্রভাবে আগামী বুধবার (২৯ নভেম্বর) থেকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, সাগরে কোনো সিস্টেম বা লঘুচাপ হলে তাপমাত্রা স্বাভাবিকভাবেই কিছুটা বাড়ে। অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস সম্পর্কে আবহাওয়াবিদরা বলেছেন, লঘুচাপ যখন বাংলাদেশের উপকূলের দিকে আসবে তখন বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ ডিগ্রি সেলসিয়াস।