NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক
Logo
logo

ভাসানচরের রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুল্যান্স দিল তুরস্ক


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

ভাসানচরের রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুল্যান্স দিল তুরস্ক

বঙ্গোপসাগরের ভাসানচর দ্বীপের শিবিরগুলিতে বসবাসকারী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য তুরস্ক সরকার একটি সমুদ্র অ্যাম্বুল্যান্স দিয়েছে।

আজ শুক্রবার তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্কের বিদেশি সহযোগিতা সংস্থা কর্তৃক দুই জন রোগী ও ১৫ জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন সমুদ্র অ্যাম্বুল্যান্সটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, টিকার ভাইস প্রেসিডেন্ট ড. উমিত নাসি ইয়োরুলমাজ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

মূল ভূখণ্ড থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ১৭ বর্গকিলোমিটারের দ্বীপ ভাসানচর থেকে নোয়াখালী বা চট্টগ্রামে জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনে রোগীদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সটি ব্যবহার করা হবে।

 

 

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে টিকা বিশ্বের ১৫০টি দেশে তুরস্কের সরকারী উন্নয়ন সহায়তা, মানবিক সহায়তা এবং সহযোগিতা কর্মসূচির সমন্বয়ে নিয়োজিত। দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে টিকা বাংলাদেশে ২০১৪ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।