NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কল্পনা আক্তার ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

কল্পনা আক্তার ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গার্মেন্টস শ্রমিক নেতা কল্পনা আক্তারের ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ ব্যাখ্যা চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, ‘শ্রমিক নেতা কল্পনা আক্তার তার ঝুঁকির কথা কখনোই আমাদের জানাননি। তাকে নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া মন্তব্যের ব্যাখ্যা চাইব আমরা।’

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

 

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সম্প্রতি বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক নেতা কল্পনা আক্তারের উদাহরণ তুলে ধরে বলেন, ‘আমরা কল্পনা আক্তারের মতো মানুষদের পাশে থাকতে চাই। যিনি বলেন যে তিনি এখনো জীবিত আছেন কারণ আমেরিকার দূতাবাস তার পক্ষে কাজ করেছে।’

এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কল্পনা আক্তার এ ধরনের কথা আদৌ বলেছেন কি না, এ বিষয়ে আপনারাও তাকে জিজ্ঞাসা করতে পারেন।’

শাহরিয়ার আলম বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলছি, এই কমেন্টস গার্মেন্টসকেন্দ্রিক ছিল না।

 
অ্যান্টনি ব্লিনকেনের ওই বক্তব্য ছিল এপেক সামিটে। এটা শুধু গার্মেন্টস শিল্প বা টেক্সটাইল শিল্প বা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো বৈঠকে নয়।’

 

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শ্রম অধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের নতুন শ্রম নীতি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কেননা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বৈঠকে এটি বলেছেন, সেটি ছিল এশিয়া প্যাসিফিক ইকোনমিক কনফারেন্স।

 
ওই বৈঠকে বাংলাদেশের ইস্যু ছিল না।’