NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

কাতারে কাপ জিতে বাংলাদেশিদের সঙ্গে উদযাপন করতে চায় আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪০ পিএম

>
কাতারে কাপ জিতে বাংলাদেশিদের সঙ্গে উদযাপন করতে চায় আর্জেন্টিনা

চলতি বছরের নভেম্বরে কাতারে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আসর। তৃতীয় বারের মতো শি‌রোপা জিতে আর্জেন্টিনা বাংলা‌দে‌শি ভক্তদের সঙ্গে নিয়ে উদযাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ।

মঙ্গলবার (১২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বাংলাদেশ ও আর্জেন্টিনা।

ঢাকার পক্ষে স্মারকটিতে সই করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী। আর্জেন্টিনার প‌ক্ষে দেশ‌টির পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও সই করেন।


এমওইউ সই শে‌ষে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ব‌লেন, আমাদের রাষ্ট্রদূত বলছিলেন, এ দেশে মেসি-ম্যারাডোনার বহু পাগল ভক্ত রয়েছে। আমরা তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা কাতার থেকে বিশ্বকাপ জয় করেই সেই উদযাপনটা একস‌ঙ্গে করতে চাই।

বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চান জা‌নি‌য়ে ক্লাউদিও ব‌লেন, দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে যোগা‌যোগ করা‌নো যে‌তে পারে। টেকনিক্যাল যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। এ দেশের ফুটবল উন্নয়নে অবদান রাখতে কাজ করবে আর্জেন্টিনা।

এ সময় পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌ন ও বাংলাদেশে আর্জেন্টিনার রাষ্ট্রদূত উগো গোবি উপস্থিত ছিলেন।