NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় পক্ষভুক্ত হতে চায় সাত দেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ এএম

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় পক্ষভুক্ত হতে চায় সাত দেশ

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে  (আইসিজে) পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে সাত দেশ। গত বৃহস্পতিবার কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য যৌথভাবে এবং মালদ্বীপ এককভাবে আবেদনটি করেছে।

আইসিজে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব দেশ ১৯৪৮ সালের গণহত্যার অপরাধ প্রতিরোধ ও সাজার ব্যাপারে সনদের স্বাক্ষরকারী হিসেবে এই মামলায় পক্ষভুক্ত হওয়ার অধিকার রাখে। সনদের উদ্দেশ্য বাস্তবায়নের অভিন্ন স্বার্থে তারা এই মামলায় অন্তর্ভুক্ত হওয়ার অধিকার প্রয়োগ করতে চায় বলে জানিয়েছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য।

 

 

রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বর্বর হামলা অব্যাহত থাকায় গভীর উদ্বেগ থেকে এবং একই সঙ্গে আন্তর্জাতিক  সহযোগিতার মাধ্যমে গণহত্যা প্রতিরোধ ও এই অপরাধে শাস্তিবিধানের লক্ষ্যে মামলায় পক্ষভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ।

আইসিজের নিয়মানুসারে, গণহত্যা সনদের আওতায় হওয়া মামলায় পক্ষ না হলেও সনদে স্বাক্ষরকারী অন্য যেকোনো দেশ শুনানিতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করতে পারবে। আদালত যে রায় দেবেন, তা পক্ষভুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।

আইসিজেতে ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া আবেদন করে।

 
আদালত শুনানি নিয়ে ২০২০ সালে রোহিঙ্গাদের রক্ষায় ব্যবস্থা নেওয়াসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিতে অন্তর্বর্তী আদেশ দেন।

 

ওই বছরই আরজি পেশ করে গাম্বিয়া। মিয়ানমার ২০২১ সালের ২০ জানুয়ারি আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করে মামলা দেয়। আদালত পরে রায় দেন, মামলাটি আইসিজের গ্রহণের এখতিয়ার রয়েছে।

 
মিয়ানমার জবাব দাখিল করেছে। মামলাটি শুনানির অপেক্ষায় আছে। তবে তারিখ দেওয়া হয়নি।