NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মেসির আপত্তির মুখে রোনালদোকে ফিরিয়ে দিল পিএসজি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৯:০০ এএম

>
মেসির আপত্তির মুখে রোনালদোকে ফিরিয়ে দিল পিএসজি

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। এই খবর জানাজানি হওয়ার পরই বেশ কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহী হয়েছে। চেলসি, স্পোর্টিং লিসবনের মতো ক্লাবগুলো রোনালদোকে দলভুক্ত করতে চায়। বায়ার্ন মিউনিখও রোনালদোর ব্যাপারে আগ্রহী এমন খবর বের হলেও এটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে তারা। এবার ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিও হেঁটেছে বায়ার্নের পথে। তারাও রীতিমত রোনালদোর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে।

ইএসপিএন জানিয়েছে, রোনালদোর এজেন্ট তার ব্যাপারে পিএসজিকে একটি প্রস্তাব পাঠালেও ফরাসি ক্লাবটি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি এবং স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গে আলোচনায় ফুটবল এজেন্ট জর্জ মেন্ডেস রোনালদোকে নিয়ে আলোচনা করেছিলেন। তবে এখন পিএসজি রোনালদোর প্রোফাইলের খেলোয়াড় খুঁজছে না এবং তার উচ্চ বেতন-ভাতার কারণেও পর্তুগিজ মহাতারকার ব্যাপারে নিজেদের অনাগ্রহের কথা জানিয়েছে।

 

এদিকে কয়েকদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছিল, রোনালদোর সঙ্গে পিএসজিতে ড্রেসিং রুম ভাগাভাগি করতে চান না মেসি। বিষয়টি নিয়ে পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিজের আপত্তির কথা জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

বায়ার্নের পর পিএসজিও মুখ ফিরিয়ে নেওয়ায় রোনালদোর পরবর্তী গন্তব্য খুঁজতে গলদঘর্ম হতে হচ্ছে তার এজেন্টকে। কারণ উচ্চ বেতন-ভাতার কারণে ইউরোপের খুব বেশি সংখ্যক ক্লাবের পক্ষে তাকে দলে টানা সম্ভব নয়। তাই হাতেগোনা কিছু বিকল্পের মধ্য থেকেই রোনালদোকে খুঁজে নিতে হবে তার পরবর্তী গন্তব্য।

 

এদিকে রোনালদোর ইউনাইটেড ছাড়ার বিষয়টি প্রায় নিশ্চিত মনে হলেও দলটির নতুন কোচ এরিক টেন হাগ শোনালেন ভিন্ন কথা। ক্লাব ছাড়ার ইচ্ছের ব্যাপারে রোনালদো এখনো তাকে অবহিত করেননি জানিয়ে এই কোচ বলেছেন, তার আগামী মৌসুমের পরিকল্পনায় ভালোভাবেই আছে পর্তুগিজ অধিনায়ক।