NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

গাজায় হতাহতের হালনাগাদ সংখ্যা জানা কঠিন হয়ে উঠছে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:২০ এএম

গাজায় হতাহতের হালনাগাদ সংখ্যা জানা কঠিন হয়ে উঠছে

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার বলেছে, ইসরায়েলের অবরোধে থাকা ছিটমহলের কিছু অংশে হাসপাতাল ও স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার কারণে গাজা থেকে সঠিক হতাহতের পরিসংখ্যান পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে।

৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। জবাবে গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিরলস বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধে হতাহতের ক্রমাগত পরিসংখ্যান প্রকাশ করে আসছে।

 
কিন্তু ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার গভীরে প্রবেশ করায় এবং যোগাযোগের অবকাঠামোর অবনতি হওয়ায় হাসপাতালের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এতে পদ্ধতিগত তথ্য সংগ্রহ আরো সমস্যাযুক্ত হয়ে পড়েছে।

 

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে পরিষেবা ও যোগাযোগ বিপর্যস্ত হওয়ার কারণে টানা চতুর্থ দিনের জন্য মন্ত্রণালয় হতাহতের সংখ্যা হালনাগাদ করতে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।’

মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর থেকে যুদ্ধে মোট ১১ হাজার ৩২০ জন নিহত হয়েছে, যার মধ্যে চার হাজার ৬৫০ শিশু বা নাবালক রয়েছে।

 
এ ছাড়াও ২০২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন এবং এক হাজার ৭৫০ শিশুসহ তিন হাজার ৬০০ বেসামরিক নাগরিককে নিখোঁজ ঘোষণা করা হয়েছে।

 

এর আগে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র আন্দোলন হামাসের একজন কর্মকর্তা মঙ্গলবার জানান, ছিটমহলের ৩৫টি হাসপাতালের মধ্যে ২৫টি বোমা হামলার কারণে বন্ধ হয়ে গেছে।

সূত্র : রয়টার্স