NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে পরিবর্তন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:০৪ এএম

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে পরিবর্তন

সম্প্রতি অভিবাসীদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার বিরুদ্ধে রায় দিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকোর্ট। এই রায় দেশটিকে দীর্ঘদিন অভিবাসীদের আটক রাখার নীতি থেকে সরিয়ে এনেছে।

শুক্রবার অস্ট্রেলিয়া ঘোষণা করে, তারা অনির্দিষ্টকালের জন্য আটকে থাকা অভিবাসীদের মুক্তি দেওয়া শুরু করবে। দেশটির হাইকোর্ট অনির্দিষ্টকালের জন্য অভিবাসীদের আটকে রাখার বিরুদ্ধে রায় দেওয়ার পরই ঘোষণাটি আসে।

 
একজন রোহিঙ্গার মামলার প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। এই ব্যক্তিকে শিশু নিপীড়নের জন্য আটক করা হয়েছিল। তাকে দেশে পাঠাতে পারেনি তারা।

 

আশ্রয় নীতিতে পরিবর্তন
হাইকোর্ট বুধবার রায় দিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য আটক রাখা ‘বেআইনি’।

 
যদি ফেরত পাঠানোর কোনো সুযোগ না থাকে, তাহলে অনির্দিষ্টকালের জন্য কাউকে আটকে রাখা যাবে না।

 

১৯৯২ সালের অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি এবং ২০০৪ সালের আইন অনুযায়ী এত দিন তা করা যেত। এই নীতির লক্ষ্য ছিল ভিসা ছাড়া নতুন অভিবাসন নিরুৎসাহিত করা।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআরের অস্ট্রেলিয়ার আঞ্চলিক প্রতিনিধি আদ্রিয়ান এডওয়ার্ডস বলেন, ‘ইচ্ছামতো ও অনির্দিষ্টকালের জন্য এভাবে আটক রাখার বিষয়ে আমরা এক দশক ধরে উদ্বেগ প্রকাশ করেছি।