NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিশ্বকাপের মাঝে যে ইতিহাসে নাম লেখাচ্ছে নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৫ এএম

বিশ্বকাপের মাঝে যে ইতিহাসে নাম লেখাচ্ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মার্টিন স্নেডেন। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হচ্ছেন ডায়ানা পুকেটাপু-লিন্ডন। আর তাতেই ইতিহাসে ঢুকে যাচ্ছেন তিনি। প্রথম নারী হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হতে যাচ্ছেন ডায়ানা পুকেটাপু-লিন্ডন।

 

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনজেডসি জানিয়েছে, এত দিন সহকারী চেয়ারম্যান হিসেবে থাকা পুকেটাপু-লিন্ডন যাতে তাঁর নতুন দায়িত্বে সুন্দরভাবে স্থানান্তর হতে পারেন, এ কারণে স্নেডেন চেয়ারম্যান পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৭ সালে পুকেটাপু-লিন্ডন প্রথম নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে প্রথম নিযুক্ত হন। বর্তমানে তিনি সেখানে দ্বিতীয় সর্বোচ্চ সময় দায়িত্ব পালন করা পরিচালক। পাশাপাশি তিনি নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির চেয়ারম্যান, ইনস্টিটিউট অব ডিরেক্টরসের একজন চার্টার্ড সদস্য ও একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

 

 

এনজেডসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্নেডেন সংস্থাটির পরিচালক হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, 'আমি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আইসিসিতে নিউজিল্যান্ডের প্রতিনিধির পদ থেকেও ইস্তফা দিয়েছি।'