NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ এএম

মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালয়েশিয়ার রাজার কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান। 

গতকাল বুধবার মালয়েশিয়ার রাজা য়াং ডি-পারতুয়ান আগোং আল-সুলতান আব্দুল্লাহ রিআ’য়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহ ইবনি আল্মারহুম সুলতান হাজী আহমদ আল-মুস্তাই-ইন বিল্লাহর কাছে রাজদরবার ইস্তানা নেগারাতে তিনি পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র প্রদানের পরে মালয়েশিয়ার রাজা হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য মো. শামীম আহসানকে উষ্ণ অভিনন্দন জানান এবং হাইকমিশনারকে দায়িত্ব পালনকালীন সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

 

এসময় হাইকমিশনার মালয়েশিয়া রাজাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। মালয়েশিয়ার রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা জানান। 

হাইকমিশনার দু'দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মালয়েশিয়ার রাজা দু’দেশের মধ্যে বিদ্যমান ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি সক্ষমতা-বৃদ্ধিসহ অন্যান্য ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করাসহ দুদেশের সম্পর্ক দৃঢ়তর করার আশাবাদ ব্যক্ত করেন। 

পরিচয়পত্র প্রদানের আগে রাজদরবার এর ‘প্রেস্টিজ গার্ড’ হাই কমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্যালুট প্রদান করে।

অনুষ্ঠানের শেষে হাইকমিশনার অন্যান্য রাষ্ট্রদূতের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগদান করেন। এ সময় যৌথ আলোচনায় হাই কমিশনার দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতিদানকারী প্রথম দেশ হিসেবে মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। মো. শামীম আহসান মালয়েশিয়া সরকারকে বাংলাদেশিদের বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী দাতুক মোহাম্মদ বিন আলামিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো সেরি আমরান বিন মোহাম্মদ জেইন, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, রাজদরবারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চার বিলিয়ন ডলারের উপরে এবং মালয়েশিয়া বাংলাদেশে ৮ম বৃহত্তম বিনিয়োগকারী দেশ।