NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

পর্যায়ক্রমে বিদ্যুৎ ও পানির ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ পিএম

পর্যায়ক্রমে বিদ্যুৎ ও পানির ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা: পর্যায়ক্রমে পানি ও বিদ্যুৎখাত থেকে ভর্তুকি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিদ্যুৎ ও পানি আমরা সবাই ব্যবহার করি। এতে সবাই ভর্তুকি পায় তা ঠিক নয়। আমাদের এ জায়গা থেকে বের হয়ে আসতে হবে।

ধীরে ধীরে এলাকা ও আয়ের ওপর ভিত্তি করে বিদ্যুৎ ও পানির দাম নির্ধারণ করতে করতে হবে।

 

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করেন। সভাশেষে প্রধানমন্ত্রীর অনুশাসনের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমি মন্ত্রী, আমি পানি বিদ্যুতে যে ভর্তুকি পাই- একই ভর্তুকি যদি একজন দিনমজুর পান তাহলে এটা ঠিক হলো না। তাই প্রধানমন্ত্রী এলাকাভিত্তিক ও আয় পানি-বিদ্যুতের দাম নির্ধারণের কথা বলেছেন। পরিকল্পনামন্ত্রী বলেন, এখনও চূড়ান্ত পর্যায়ে তেমন কোনো আলোচনা হয়নি।

সমনের দিনে হয় তো এসব বিষয়ে আলোচনা হবে।

 

এম এ মান্নান বলেন, ঢাকায় উঁচু ভবন নির্মাণে সতর্ক হতে হবে, যাতে এয়ার ফানেলে না পড়ি। এ ছাড়া রাস্তার পাশে জলাধার খননের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

একনেকে ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকায় ৪৪ প্রকল্প অনুমোদন : ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ৪৪টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

তিনি জানান, প্রকল্পগুলোর মোট ব্যয়ের সরকারি অর্থায়ন ৩০ হাজার ১২৩ কোটি টাকা আসবে সরকারি অর্থায়ন থেকে। বৈদেশিক ঋণ থেকে আসবে ৭ হাজার ৫৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে ১ হাজার ৬৩৯ কোটি টাকা।