NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের যে চিন্তা


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০১:৫৪ পিএম

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের যে চিন্তা

বেঙ্গালুরুতে আজ সেমিফাইনালের সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। লড়াইয়ে টিকে থাকতে জেতার বিকল্প নেই তাদের। কিন্তু কিউইদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ চ্যাম্পিয়নস ট্রফির দৌড়ে টিকে থাকা।

ঠিক এ কারণেই এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশও।

 
কারণ এই ম্যাচ লঙ্কানরা জিতলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে জটিলতায় পড়বে বাংলাদেশ। এমনকি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাংলাদেশের বিপদ বাড়বে।

 

আর বেঙ্গালুরুতে বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে। দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।

 
সন্ধ্যার পরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশের বেশি। অর্থাৎ বৃষ্টি বড় ভূমিকা রাখতে পারে এই ম্যাচে। বৃষ্টিতে ভেসে গেলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৫। সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে।
 

 

আর যদি আজ নিউজিল্যান্ডের কাছে লঙ্কানরা হেরে যায়, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বড় হার এড়ালেই চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেবে বাংলাদেশ। এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের পর দিন ভারতের বিপক্ষে মাঠে নামবে ডাচরা।