NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান

ঢাকা: নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাস প্রধানের দৌড়ঝাঁপ বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না বলে কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য এবং সীমা লঙ্ঘন না করার জন্য কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

বুধবার (৮ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের শুধু কালচারাল স্পেস দেওয়া হয়েছে।

তবে ভবিষ্যতে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সে আহ্বান জানাচ্ছি।’

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।