NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

মিয়া আরেফিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ডিবির


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৩ পিএম

মিয়া আরেফিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ডিবির

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মিয়া আরেফিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে চার সদস্যের একটি টিম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গেছেন তাকে জিজ্ঞাসাবাদ করতে।

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর আট দিনের রিমান্ড চলছে। তাকে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে মিলেছে চাঞ্চল্যকর তথ্য।

 

 

ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। সেই তথ্য যাচাই-বাছাইয়ের জন্য বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য ডিবির একটি টিম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গেছে।