NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতুর গার্ডার


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:৫৫ এএম

>
কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতুর গার্ডার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে সড়ক বিভাগের আওতায় নির্মীয়মাণ কলন্দপুর সেতুর এক পাশের নির্মাণকৃত গার্ডার ধসে পড়েছে।

আজ রবিবার বিকেলে গার্ডার ধসে পড়ার পর তড়িঘড়ি করে ধসে পড়া গার্ডার মাটি দিয়ে ঢেকে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গার্ডার ধসে পড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। সড়ক বিভাগ বলছে, নির্মাণকাজে ত্রুটি হওয়ায় সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি জয়পুরহাট সড়ক বিভাগের আওতায় জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্পের আওতায় কলন্দপুর সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু। প্রায়েআট কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম ইঞ্জিনিয়ারিং। প্রকল্পের নিয়ম মোতাবেক সেতু এলাকায় সেতু নির্মাণের বিস্তারিত তথ্য সংবলিত সাইনবোর্ড থাকার কথা থাকলেও সড়ক বিভাগ তা করেনি।

স্থানীয় বাসিন্দারা জানায়, অধিকাংশ সময় রাতের বেলায় সেতু নির্মাণের কাজ চলত।

 
নিম্নমানের বালু, পাথর ও কম ঘনত্বের রড দিয়ে সেতু নির্মাণের কাজ করলেও সড়ক বিভাগের কোনো কর্মকর্তাকে তদারক করতে দেখা যায়নি।

 

কলন্দপুর গ্রামের বাসিন্দা কৃষক আব্দুর রহিম বলেন, ‘সেতু নির্মাণে পাথরের চেয়ে বালুর পরিমাণই বেশি ছিল। আজ রবিবার সেতুর পশ্চিম পাশের নির্মাণকৃত গার্ডার ধসে পড়ে। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভেকু মেশিন দিয়ে ধসে পড়া গার্ডার মাটি দিয়ে ঢেকে দেয়।

 

 

এলাকাবাসীর দাবি, ঢালাই করে রাখা অপর গার্ডারটিও নিম্নমানের। সেটিও শাটার খুলে নিলে যেকোনো সময় ধসে পড়বে।

স্থানীয় বাসিন্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার রহমান জানান, সেতুর গার্ডার ধসে পড়ায় সড়কে চলাচল করা সাধারণ মানুষ সরকারের বদনাম করছে।

তিনি দাবি করেন, ব্যাপক অনিয়ম হওয়ায় নির্মাণকৃত সেতুর বাকি অংশ ভেঙে দিয়ে নতুন করে সেতু নির্মাণ না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।

জয়পুরহাট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মুনিরুজ্জামান মোবাইল ফোনে কালের কণ্ঠকে গার্ডার ধসে পড়ার ও অনিয়মের কথা স্বীকার করে বলেন, ‘সেতু নির্মাণের সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

 
সেতুর বাকি অংশ উপযুক্ত না হলে সেটিও বাতিল করা হবে। প্রকল্পের সাইডে খুব দ্রুতই সাইন বোর্ড টাঙিয়ে দেওয়া হবে।’