NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭, আরো মৃত্যুর আশঙ্কা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০২:৫৬ পিএম

নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭, আরো মৃত্যুর আশঙ্কা

নেপালে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ধসে পড়া ঘরগুলোর ধ্বংসস্তূপ থেকে ১৫৭ জনের মরদেহ উদ্ধার করেছেন। আট বছরের মধ্যে দেশটির সবচেয়ে খারাপ ভূমিকম্পে নয়াদিল্লির মতো দূরবর্তী জায়গার ভবনগুলোও কেঁপে ওঠে।

নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে পশ্চিমে জাজারকোট অঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এটিকে ৫.৭ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ৫.৬ মাত্রার বলে পরিমাপ করেছে।

 

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ বিভাগের কর্মকর্তা রমা আচার্য জানিয়েছেন, নিহতদের মধ্যে জাজারকোটের ১০৫ জন এবং পার্শ্ববর্তী রুকুম পশ্চিম জেলার ৫২ জন। এ ছাড়া রুকুম পশ্চিমে অন্তত ৮৫ জন এবং জাজারকোটে ৫৫ জন আহত হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। কারণ উদ্ধারকারীরা রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে কেন্দ্রস্থলের কাছে পাহাড়ি এলাকায় শনিবারের প্রথম দিকে পৌঁছন।

 

 

জাজারকোট জেলা কর্মকর্তা হরিশ চন্দ্র শর্মা ফোনে বলেছেন, ‘আহতের সংখ্যা কয়েক শ হতে পারে এবং মৃতের সংখ্যাও বাড়তে পারে।’

যদিও ভূমিকম্পের তীব্রতা গুরুতর ছিল না। তবে এলাকায় নিম্নমানের নির্মাণের কারণে এবং লোকেরা ঘুমিয়ে থাকার সময় ভূমিকম্পটি আঘাত করেছিল বলে ক্ষয়ক্ষতি এবং মৃতের সংখ্যা বেশি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় টিভি চ্যানেলে দেখা গেছে, উদ্ধারকারীরা খালি হাতে ধ্বংসস্তূপ খনন করছে, ধসে পড়া বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে।

 
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্ধারকারী হেলিকপ্টারে করে নিয়ে যেতেও দেখা যায়।

 

২০১৫ সালের পর এ ভূমিকম্পটি সবচেয়ে মারাত্মক। সে বছর দুটি ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোক মারা গিয়েছিল। পুরো শহর, শতাব্দীপ্রাচীন মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক স্থানগুলো তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

ভূমিকম্পের কেন্দ্র ছিল রামিদান্দা গ্রামে।

 
ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, জাজারকোটে ১৭৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে এবং তার মধ্যে ছয়টি ছিল ৪ বা তার বেশি মাত্রার।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, জাজারকোটে তিনটি শহর এবং তিনটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, যার জনসংখ্যা এক লাখ ৯০ হাজার।