NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

মিশিগানে বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের স্বর্ণ যুগের গানে মনোমুগ্ধকর আয়োজন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৬ এএম

মিশিগানে বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের স্বর্ণ যুগের গানে মনোমুগ্ধকর আয়োজন

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান পেশাজীবী শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যাংকাররা আসেন ষাটের দশকের জনপ্রিয় গানের আসরে। এদিন ফুটে উঠেছিল স্বাধীনতা পূর্ববর্তী সময়ের সাদা কালো জীবনের চিরচেনা বাংলা সংস্কৃতি।

শনিবার (২৯ আগস্ট) রাতে মিশিগানের ক্যান্টন সিটির প্রফেসর আহসান হাবিবের বাসায় রংধনু শিল্পীগোষ্ঠীর ব্যানারে স্বর্ণ যুগের গান, সাদাকালো ছায়াছবি থেকে বাংলার পূর্ববর্তী সময়ের ৬১ থেকে ৬৯ সালে নির্মিতব্য চলচিত্রের গানের আসরে মিলিত হয়েছিলেন বিভিন্ন পেশাজীবীরা। ষাটের দশকের সাদাকালো চলচিত্র ‘রাজধানীর বুকে’ সিনেমার গান দিয়েই শুরু করেন তাদের পরিবেশনা।

 

একের পর এক জনপ্রিয় সিনেমা আছিয়া, সূর্য স্নান, কাচের দেয়াল, সুতরাং, কাগজের নৌকা, আয়না ও অবশিষ্ট নামক সিনেমার গানগুলো পরিশেশন করেন ইলোরা হোসেইন, হেলেন হাবিব, আকরাম হোসেন ও শামীম শহিদসহ সম্মলিত শিল্পীরা।

পেশাজীবীদের আনন্দ আড্ডায় ডাক্তার দম্পতি সবার চিরচেনা ‘রূপবান’ সিনেমার কিছুটা অংশ তুলে ধরেন নিজেদের মতো করে। এমনকি শিক্ষাবিদ আহসান হাবিব সামাজিক জীবনের ওপর হরেক রকম কৌতুক উপস্থাপন করেন।

 



মিশিগানের আড্রিয়ান কলেজের প্রফেসর আহসান হাবিব বলেন, প্রায় অর্ধশতক হয়েছে দেশ ছেড়ে আমেরিকা এসেছি। তবে সেই চিরচেনা সাদাকালো সিনেমার গানগুলোই সব সময় মনে নাড়া দেয়। তাই আমাদের আশপাশের কয়েকটি শহরের বাংলাদেশি পেশাজীবীদের অংশগ্রহণে এই আনন্দ আড্ডায় মিলিত হয়েছি।

চিলড্রেন ক্লিনিক অব মিশিগান, হ্যামট্রামেকের ডাক্তার মোহাম্মদ হোসেইন (এমডি) বলেন, তৎকালীন রূপবান চলচিত্র খুব সাড়া ফেলেছিল সবার মাঝে। এখন যারা আমরা পুরনো গান বা চলচিত্র কথা বলি যাত্রাপালার কথা সবার আগে আসে। তাই নিজেরা আনন্দ উপভোগ করার জন্য রূপবান চলচ্চিত্রের কিছুটা অংশ তুলে ধরেছি। আশা করি সবাই বেশ উপভোগ করেছেন।