NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নেটওয়ার্ক শেয়ার শুরু করেছে বাংলালিংক ও টেলিটক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫ এএম

নেটওয়ার্ক শেয়ার শুরু করেছে বাংলালিংক ও টেলিটক

বাংলাদেশে প্রথমবারের মতো মাঠ পর্যায়ে ন্যাশনাল রোমিংয়ের ফিল্ড ট্রায়াল শুরু করেছে বাংলালিংক এবং টেলিটক। এর ফলে অপেক্ষাকৃত কম নেটওয়ার্ক কাভারেজের এলাকায় উভয় অপারেটর একে অপরের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। আপতত পরীক্ষামূলক কার্যক্রম চলবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার সচিবালয়ে এই ফিল্ড ট্রায়ালের উদ্বোধন করেন।

প্রথম পর্যায়ে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পোস্ট-পেইড ভয়েস এবং এসএমএস সেবা পরীক্ষা করা হবে। পরবর্তী পর্যায়ে প্রিপেইড সেবা ও ডেটা পরীক্ষা করে দেখা হবে। ফিল্ড ট্রায়াল শেষ হওয়ার পরে সেবাটি বাণিজ্যিকভাবে চালু করা হবে। এর ফলে উভয় অপারেটরের গ্রাহকদের ভালো নেটওয়ার্ক কাভারেজের সুবিধা ভোগ করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাজ্য সহ ২২টি দেশে এমন সেবা চালু আছে।

উদ্বোধনকালে মোস্তাফা জব্বার বলেন, এই উদ্যোগটি বাংলাদেশের টেলিকম অপারেটরদের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এটি উভয় অপারেটরের জন্যই ইতিবাচক, কারণ এর মাধ্যমে তারা একে অপরের অবকাঠামো ব্যবহার করতে পারবে। বিশেষ করে টেলিটক সারা দেশে বাংলালিংকের ১৫ হাজারও বেশি সাইট ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ পাবে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ ক‌মিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তারা সবসময় টেলিকম খাতে অভ্যন্তরীণ সহযোগিতাকে উৎসাহিত এবং সমর্থন করে। ন্যাশনাল রোমিং ফিল্ড ট্রায়াল এই ধরনের সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এরিক অস বলেন, বাণিজ্যিকভাবে চালু হলে এটি উভয় অপারেটরের গ্রাহকদেরকে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ও উচ্চ মানের নেটওয়ার্ক ব্যবহারের অভিজ্ঞতা দেবে। 

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমান বলেন, ফিল্ড ট্রায়াল শেষে বাণিজ্যিকভাবে রোমিং চালু করা হলে তা উভয় অপারেটরের গ্রাহকদের উন্নত নেটওয়ার্ক সেবা নিশ্চিত করবে।