NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

‘রিয়াদ ভাইকে’ নিয়ে যা ভাবছেন তামিম


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২৭ এএম

>
‘রিয়াদ ভাইকে’ নিয়ে যা ভাবছেন তামিম

বাংলাদেশ দলের ‘আংসাং হিরো’ বা ‘সাইলেন্ট কিলার’ তকমা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নীরব ঘাতকের মতো দলের প্রয়োজনে বুক চিতিয়ে লড়েছে তার ব্যাট। শেষদিকে ব্যাটিং করেন বলেই কীনা তার ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংসগুলো সেভাবে মূল্যায়ন হয় না।

উইন্ডিজের বিপক্ষে ১৫০ রানের লক্ষ্য টপকাতে নেমে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ দল। একটু ওপরের দিকে খেলার সুযোগ পেয়ে ৬৯ বলে ৪১ রানের হার না মানা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। তবে এই ইনিংসে দুইবার সুযোগ পেয়েছেন তিনি। একবার বোল্ড হয়েও বেঁচে গেছেন নো বলের কারণে, আরেকবার রিভিউ নেওয়ার সুযোগ হারিয়েছে উইন্ডিজ।

তবুও মাহমুদউল্লাহকে প্রশংসা বন্যায় ভাসাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল, ‘৩, ৪, ৫ নম্বর ব্যাটসম্যান ছিল না... রাব্বিসহ। এই তিন জন খেলোয়াড় খুবই গুরুত্বপূর্ণ। রিয়াদ ভাইয়ের জন্য ২৫–৩০ রানও অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এক–দুটি ব্যর্থতার পর আমরা যখন পেছন ফিরে তাকাই তখন শুধু ২৫ রান, ২৮ রান দেখি। কিন্তু ওই ২৫, ২৮ রানের গুরুত্ব অনেক বেশি থাকে।’

গত বছরের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে এখনো অর্ধশতকের দেখা পাননি মাহমুদউল্লাহ। রোববারের ম্যাচের ৪১ রানই তার সর্বোচ্চ। এ সময়ের মধ্যে তিনি অপরাজিত ছিলেন ৫ বার। মাহমুদউল্লাহ যেখানে ব্যাট করেন, সেখানে চাইলেই বড় ইনিংস খেলা সম্ভব নয় জানিয়ে তাকে ভিন্ন দৃষ্টিতে দেখার আহ্বান তামিমের।

এজন্য গত দক্ষিণ আফ্রিকা সিরিজের উদাহরণ টানলেন তামিম, ‘দক্ষিণ আফ্রিকার তিনটি ওয়ানডের কথা যদি মনে করেন ওখানে ওনার সুযোগই ছিল না বড় ইনিংস খেলার। এ জন্য আমি মনে করি ওনার বিষয়টা একটু অন্যভাবে দেখা উচিত। কারণ ওনার কাজটা কখনোই প্রশংসা পায় না।’

সঙ্গে যোগ করেন তামিম, ‘এক-দুই ম্যাচে খারাপ করলে ওই জিনিসগুলোই আমরা তুলে ধরি। এই দিক থেকে যদি আমরা সবাই একটু শিখি তাহলে ওনার ওপর চাপটা কমে যাবে। আমি খুশি যে তিনি খেলা শেষ করে এসেছেন।’