NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কূটনৈতিকদের সহিংসতার ভিডিও দেখাল সরকার


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৫:১৩ পিএম

কূটনৈতিকদের সহিংসতার ভিডিও দেখাল সরকার

ঢাকা: ২৮ অক্টোবর মহাসমাবেশ ঘিরে বিএনপি যে সহিংসসতা ঘটিয়েছে তা বিদেশি কূটনীতিকদের জানিয়েছে সরকার। ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সামনে সহিংসতার বর্ণনা, ক্ষতির বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের তিন মন্ত্রী ও এক উপদেষ্টা। 

পাশাপাশি বিএনপির সংশ্লিষ্টতায় মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়া মিঞা জাহিদুল ইসলাম আরেফীর কর্মকাণ্ডের কথাও কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

ররাষ্ট্রমন্ত্রী বলেন, “২৮ অক্টোবর যা ঘটেছে তাতে আমরা মর্মাহত। যদিও অতীতে বিএনপি-জামায়াতের সহিংসতার অভিজ্ঞতা থাকায়, আমরা অতোটা বিস্মিত হইনি।”

তিনি বলেন, “দুঃখের সঙ্গে বলছি, আমরা প্রত্যাশা করেছিলাম তারা বদলাবে, কিন্তু তারা পাল্টায়নি।”

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আমন্ত্রনে এতে অংশ নিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও চীনা রাষ্ট্রদূতসহ ৪৫টি কূটনীতিক মিশনের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

ব্রিফিংয়ে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও-ভিডিও উপস্থাপন করা হয়।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। 

ব্রিফিং শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ২৮ অক্টোবর বিএনপির তাণ্ডবের ব্যাপারে বিদেশি কূটনীতিকদের বিস্তারিত জানানো হয়েছে।

এ ছাড়া ঘটনার অডিও-ভিডিও লিংকও দেওয়া হয়েছে।