NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নিজের গুলিতে মারা গেলেন মাওলানা তারিক জামিলের ছেলে


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০২:২৪ এএম

নিজের গুলিতে মারা গেলেন মাওলানা তারিক জামিলের ছেলে

পাকিস্তানের ইসলামী আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল রবিবার (২৯ অক্টোবর) পাঞ্জাবের তালাম্বাতে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মাওলানা তারিক জামিল নিজেই ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তারিক জামিল লেখেন, ‘আমার ছেলে তালাম্বাতে ইন্তেকাল করেছে।

 
তার মৃত্যুর খবর আমাদের শোকাহত করে তুলেছে। এমন শোকের মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। আসিমের জানাজা সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তালাম্বায় আমাদের নিজ গ্রাম রাইসাবাদে অনুষ্ঠিত হবে।
 

 

পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহেল চৌধুরী বলেন, “আসিম নিজ বাড়ির জিমনেশিয়ামে ‘বুকে গুলি করে’ আত্মহত্যা করেন।” পরিবারের মতে, আসিম আত্মহত্যা করেছেন বলে জানান তিনি। 

তিনি আরো বলেন, ‘পুলিশের সংগৃহীত সিসিটিভি ফুটেজে তাকে বুকে গুলি করতে দেখা যায়। আমরা ফরেনসিক বিশ্লেষণের জন্য ফুটেজ পাঠাচ্ছি।

 
আসিম মানসিক রোগী ছিলেন। অনেক বছর ধরে তার চিকিৎসা চলছিল।’ 

 

মিয়া চান্নুর উপপুলিশ সুপার (ডিএসপি) মোহাম্মদ সেলিম বলেন, আসিমকে তালাম্বা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর স্বাস্থ্যকেন্দ্র থেকে মরদেহ বাড়িতে পাঠানো হয়। 

মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিলের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার রাজা পারভেজ আশরাফ।

 
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি জানান। তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় গভীর সমবেদনা জানান।