NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

ফিলিস্তিনে আগ্রাসন প্রসঙ্গে নীরবতা ভাঙলেন বেলা হাদিদ


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০১:০০ পিএম

ফিলিস্তিনে আগ্রাসন প্রসঙ্গে নীরবতা ভাঙলেন বেলা হাদিদ

আমেরিকান সুপার মডেল জিজি হাদিদের পর এবার চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে নীরবতা ভেঙেছেন তার বোন আমেরিকান মডেল বেলা হাদিদ। জিজি ও বেলা অর্ধ-ফিলিস্তিনি। তাদের বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি। 

সামাজিক মাধ্যমে বেলা একটি দীর্ঘ নোট লিখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

 
ফিলিস্তিনিদের ওপরে চলমান আগ্রাসন প্রসঙ্গে এতদিন চুপ থাকার জন্য ক্ষমা চান বেলা। নিজের নীরবতার জন্য ক্ষমা চেয়ে বেলা জানান, তিনি এখনও এই গভীর জটিল এবং ভয়াবহ ঘটনার জন্য আদর্শ শব্দ খুঁজে পাননি। গত ২ সপ্তাহ ধরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যাতে অসহায় নির্দোষদের প্রাণ যাচ্ছে এবং সম্বলহীন পরিবারগুলি প্রভাবিত হচ্ছে। 

 

1

ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে মৃত্যুর হুমকি প্রসঙ্গে বেলা জানান, তিনিও এই সঙ্কটের দ্বারা প্রভাবিত হয়েছেন।

 
তাকেও প্রতিদিন শত শত মৃত্যুর হুমকি পাঠানো হচ্ছে, তার ফোন নম্বর ফাঁস করা হয়েছে এবং তার পরিবারও বিপদে পড়েছে। কিন্তু এসব করে তাকে আর চুপ করানো যাবে না বলেও জানান বেলা। এই তারকার মতে, ভয় কোনো বিকল্প নয়। ফিলিস্তিনের জনগণ এবং শিশুরা, বিশেষ করে গাজার অসহায় মানুষের জন্য হলেও আর নীরবতা নয়।
 
এমনটাই নিজের নোটে লিখেছেন এই মডেল।

 

কিছুদিন আগে বেলা হাদিদের বোন সুপারমডেল জিজি হাদিদ ফিলিস্তিনের প্রসঙ্গে নিজের সমর্থন ব্যক্ত করেন। তবে তিনি ইসরায়েলের অসহায় মানুষদের হয়েও নিজের অনুভূতি ব্যক্ত করেছেন যারা প্রাণ হারিয়েছে এই চলমান সংকটে। তবে এরপরই জিজি হাদিদ ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। বেশ কিছু মাধ্যম থেকে শত শত হুমকি আসে বলে জানান জিজি।

 
এ বিষয়ে তার বাবা মোহাম্মদ হাদিদ এফবিআইয়ের সহযোগিতা নেওয়ার কথাও জানান।