NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

খালেদার চিকিৎসার কাজ শুরু করেছেন যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসক


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮ এএম

খালেদার চিকিৎসার  কাজ শুরু করেছেন যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে আসা তিন বিশেষজ্ঞ চিকিৎসক আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছেন। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এ জেড এম জাহিদ বলেন, গতকাল বুধবার রাতে তিন চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। আজ তাঁরা মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

 
খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করবেন। এরপর করণীয় ঠিক করবেন।

 

তিন চিকিৎসক হলেন- জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিল্টন।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে অধ্যাপক ক্রিসটোস স্যাভাস ও পিটার হ্যামিল্টন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।

 
তাঁরা সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কাজ শুরু করেন। রাত ২টার দিকে যুক্তরাষ্ট্র থেকে আসেন অধ্যাপক হামিদ রব।

 

গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত।

 
গত আড়াই মাসে তাঁকে কয়েক দফায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।