NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

গুতেরেসের পদত্যাগ দাবি ইসরায়েলের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮ পিএম

গুতেরেসের পদত্যাগ দাবি ইসরায়েলের

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানানোয় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পদত্যাগ দাবি করেছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান বলেছেন, ‘শতাধিক মানুষকে যারা খুন করেছে, পুরুষ, নারী, শিশু কাউকে রেহাই দেয়নি, সেই হামাসকে সমর্থন করেছেন গুতেরেস। ফলে তাঁর আর জাতিসংঘের প্রধান থাকার অধিকার নেই।’

আর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আপাতত গুতেরেসের সঙ্গে তারা কোনো বৈঠক করবেন না।

 

 

আল জাজিরা ও ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে হামাস-ইসরায়েল যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। গুতেরেসও যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে।

গুতেরেস ইসরায়েলের নাম না নিয়ে সমালোচনা করে বলেছেন, বেসামরিক নাগরিকদের রক্ষা করার অর্থ এই নয় যে দশ লাখের বেশি লোককে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।

 
যেখানে আশ্রয় নেই, খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, জ্বালানি নেই। এরওপর বোমা হামলা তো আছেই। 

 

গুতেরেসের এই মন্তব্যের পর জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান মহাসচিবের পদ নিয়ে প্রশ্ন তোলেন। আর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, ‘গুতেরেস আপনি কোন বিশ্বে থাকেন জানি না, তবে এটা আমাদের বিশ্ব নয়, এটুকু বলতে পারি।

 
’ এরপর জাতিসংঘের প্রধানের সঙ্গে বৈঠকও বাতিল করেছেন কোহেন।

 

৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে কমপক্ষে পাঁচ হাজার ৭৫১ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন এক মিলিয়নেরও বেশি মানুষ। আর ইসরায়েলের দাবি, হামাসের হামলায় তাদের এক হাজার ৪০০ জন সামরিক-বেসমারিক নাগরিক নিহত হয়েছেন।