NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সরকার তিন মেয়াদে ১১৩১টি সেতু নির্মাণ করেছে : ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০১:০৩ এএম

সরকার তিন মেয়াদে ১১৩১টি সেতু নির্মাণ করেছে : ওবায়দুল কাদের

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার গত তিন মেয়াদে দেশে ছোট বড় মোট ১ হাজার ১৩১টি সেতু নির্মাণ করেছে।

আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের জানান, নির্মিত সেতুগুলোর মধ্যে ২০টি সেতু ৫০০ মিটারের বেশি এবং ১৬৫টি সেতু ১০০ থেকে ৫০০ মিটার দৈর্ঘের মধ্যে নির্মিত হয়েছে। চলতি অর্থবছরে আরো ২০টি সেতু নির্মাণের কাজ চলছে।

 

সূত্র : বাসস