NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‌্যাব


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:০১ এএম

২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‌্যাব

ঢাকা: রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় আগামী ২৮ অক্টোবর ঢাকার সব প্রবেশপথে চেকপোস্ট বসাবে র‌্যাব। চালানো হবে তল্লাশি। নাশকতার জন্য কেউ যাতে সমাবেশে আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে প্রবেশ করতে না পারে সেদিকে নজর দেওয়া হবে।

এর বাইরে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিয়ে এসব কথা বলেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

খন্দকার মঈন বলেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল যাতে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা করতে না পারে সে জন্য গোয়েন্দারাও কাজ করছে। সাইবার জগতেও র‌্যাবের কাজ চলছে।

শান্তিপূর্ণভাবে সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ।

দেশের রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করবে, এটিই স্বাভাবিক। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে র‌্যাব নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। সমাবেশেকে কেন্দ্র করেও বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।

 

২৮ অক্টোবর বেশ কয়েকটি দল সমাবেশের অনুমতি চেয়েছে, সমাবেশ কোথায় হবে সেটির অনুমতি ডিএমপির এখতিয়ারভুক্ত জানিয়ে র‌্যাবের মুখপাত্র বলেন, ‘এলিট ফোর্স র‌্যাবের মূল ম্যান্ডেট জনগণের নিরাপত্তা দেওয়া।

পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য র‌্যাব দায়িত্ব পালন করে যাবে।’

 

জামায়াত ইসলামীর সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘যদি অনুমতি দেওয়া না হয় এবং জামায়াত সমাবেশ করার চেষ্টা বা নাশকতার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’