NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo
একদিনে প্রাণ গেল আরও ১২ জনের

ডেঙ্গুতে ২৪ দিনে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫৩ এএম

ডেঙ্গুতে ২৪ দিনে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ঢাকা: দেশে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৭ জন এবং রাজধানীতে ৫ জন। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ২৯৫ জনের। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে  মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫২ জন। আগের দিন সোমবার ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হন ২ হাজার ১৪ জন। 

গত ২৪ দিনে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৫০৬ জন। গড়ে প্রতিদিন ২ হাজার ৩১২ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন। এর মধ্যে ঢাকা শহরে ৯৬ হাজার ৪১১ জন এবং রাজধানীর বাইরে এক লাখ ৬২ হাজার ৫০১ জন।

দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে বর্তমানে ২ হাজার ১০৬ জন এবং অন্যান্য বিভাগে ৫ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে ৪২৭ জন এবং রাজধানীর বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৪২৫ জন।