NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

গাজায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়াল


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৫ পিএম

গাজায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার ৮৭ ফিলিস্তিনি নিহত এবং আরো ১৫ হাজার ২৭৩ জন আহত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮২ শিশুসহ কমপক্ষে ৪৩৬ জন নিহত হয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে প্রায় দুই হাজার ৫৫ শিশু এবং এক হাজার ১১৯ নারী রয়েছে।

৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ ও অবরোধের মাধ্যমে গাজায় সংঘাত শুরু হয়েছিল।

 
সেদিন হামাস গাজার সীমান্ত ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায়। এর পর থেকে গাজায় ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। হামাসের হামলায় এখন পর্যন্ত এক হাজার ৪০০ জনেরও বেশি নিহত হয়েছে।

 

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী হামাসকে আক্রমণ করতে এবং জিম্মিদের সম্পর্কে তথ্য খুঁজে পেতে গাজায় আরো সীমিত অভিযান চালানোর কথা জানিয়েছে।