NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দুই হাফসেঞ্চুরিতে পাকিস্তানের ২৮২ রান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

দুই হাফসেঞ্চুরিতে পাকিস্তানের ২৮২ রান

বাবর আজম এবং আব্দুল্লাহ শফিকের হাফসেঞ্চুরিতে চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করেছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেছেন অধিনায়ক বাবর। ৯২ বলে ৪টি চার এবং ১টি ছক্কায় ইনিংসটি খেলেছেন তিনি। ৫টি চার এবং ২টি ছক্কায় ৭৫ বলে ৫৮ রান করেছেন শফিক।

 
শেষ দিকে ইফতেখার আহমেদের ঝোড়ো ৪০ রানে বড় সংগ্রহ পায় পাকিস্তান।

 

চেন্নাইয়ে শুরুটা একেবারে খারাপ ছিল না ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের। উদ্বোধনী জুটিতে ১০.১ ওভারে ৫৬ রান যোগ করেছেন ইমাম উল হক এবং আব্দুল্লাহ শফিক। ১৭ রান করা ইমামকে ফিরিয়ে জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই।

 
এরপর অধিনায়ক বাবর এবং শফিক আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটি গড়লে ওই এক উইকেট হারিয়ে কুড়ি ওভারে একশ হয় পাকিস্তানের দলীয় স্কোর। শফিককে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন টিনএজ লেগ স্পিনার নুর আহমদ। ১০ রান পর ১৮ বছর বয়সী আফগান এই লেগস্পিনার ফেরান এই বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার মোহাম্মদ রিজওয়ানকে। অল্প ব্যবধানে দুই উইকেট হারিয়ে রানের গতিও কমে যায় পাকিস্তানের।
 
সউদ শাকিলকে নিয়ে দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন শাদাব খান।

 

৩৪ বলে তিন চারে ২৫ রান করে নবীর বলে রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শাকিল। তবে শাদাব খান ও ইফতেখার আহমেদের দৃঢ়তায় বড় সংগ্রহ পায় পাকিস্তান। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুজন যোগ করেন ৭৩ রান। ২৭ বলে চার ছক্কা ও দুই চারে ৪০ রানে ফেরেন ইফেখার।

 
আর ৪০ রান করে ম্যাচের শেষ বলে নাভিনের বলে আউট হন শাদাব।