NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে লন্ডনের রাস্তায় এক লাখ মানুষ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৩ পিএম

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে লন্ডনের রাস্তায় এক লাখ মানুষ

প্রায় এক লাখ মানুষ তাদের সংহতি প্রকাশের জন্য রাস্তায় নেমে আসায় লন্ডন শনিবার আরেকটি বিশাল ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সাক্ষী হলো। মধ্য লন্ডনে ফিলিস্তিনিপন্থীরা যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে যোগ দেয়। দুই সপ্তাহ আগে হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধে দুই পক্ষের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

 

 

‘ফিলিস্তিন মুক্ত করুন’ স্লোগান, ব্যানার প্রদর্শন এবং ফিলিস্তিনের পতাকা নেড়ে বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারি বাসভবন এবং ডাউনিং স্ট্রিটের অফিস হয়ে লন্ডনের মধ্য দিয়ে চলে যায়।

পুলিশের অনুমান, প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন আয়োজিত ‘ফিলিস্তিনের জন্য জাতীয় মার্চ’ নামের এ বিক্ষোভে এক লাখ মানুষ অংশ নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বিক্ষোভকারী বলেন, ‘একজন ফিলিস্তিনি হিসেবে যিনি একদিন দেশে ফিরতে চান, একজন ফিলিস্তিনি হিসেবে যার গাজায় ভাই-বোন এবং পরিবার রয়েছে, আমি চাই আমরা তাদের জন্য আরো কিছু করি। তবে আমরা এ মুহূর্তে যা করতে পারি, তা হলো প্রতিবাদ।

 

 

এদিন অনেকেই ইসরায়েলবিরোধী স্লোগান দিয়েছে এবং ব্যানার প্রদর্শন করেছে। একজন বিক্ষোভকারীকে সুনাক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিসহ ব্যানার প্রদর্শন করতে দেখা যায়, যেখানে লেখা ছিল ‘যুদ্ধাপরাধের জন্য ওয়ান্টেড’।

পুলিশ বিক্ষোভের আগে সতর্ক করে দিয়েছিল, কেউ ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হামাসের প্রতি সমর্থন দেখালে তাকে গ্রেপ্তার করা হবে এবং ঘৃণামূলক অপরাধের কোনো ঘটনা সহ্য করা হবে না। তবে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল এবং তাৎক্ষণিকভাবে কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

 

 

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি কায়রোতে এক শান্তি সম্মেলনে বলেছেন, ‘এটি এমন একটি বিষয়, যা দীর্ঘকাল ধরে আবেগকে উদ্দীপিত করেছে। আমরা সবাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমাদের সম্প্রদায়ে দেখতে পাচ্ছি, বর্তমান পরিস্থিতি কতটা বিভক্ত ও মেরুকরণ হয়ে গেছে।’