NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ব্রাইটনকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৯ পিএম

ব্রাইটনকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেছেন জুলিয়ান আলভারেজ এবং আর্লিং হালান্ড। ব্রাইটনের গোলটি আনসু ফাতির।

মোহাম্মদ সালাহর জোড়া গোলে এভারটনকে হারিয়ে কিছু সময়য়ের জন্য শীর্ষে উঠে এসেছিল লিভারপুলও।

 
ঘণ্টা দুয়েক পর ব্রাইটনকে হারিয়ে অলরেডদের হটিয়ে শীর্ষে উঠে আসে ম্যানচেস্টার সিটি। ৯ খেলায় পেপ গার্দিওলার দলের পয়েন্ট ২১। সমান খেলায় লিভারপুলের অর্জন ২০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে লন্ডনের দুই ক্লাব টটেনহাম এবং আর্সেনালের পয়েন্টও সমান ২০।
 
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে হারাতে পারলে সিটিকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে ওঠার হাতছানি আছে আর্সেনালের সামনেও।

 

ইত্তিহাদ স্টেডিয়ামে খেলার সপ্তম মিনিটে লক্ষ্য ভেদ করে সিটিজেন সমর্থকদের উৎসবে ভাসান জুলিয়ান আলভারেজ। জেরেমি ডোকুর অ্যাসিস্টে বল জালে জড়িয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১৯ মিনিটে ব্যবধান ২-০ করেন গোলমেশিন আর্লিং হালান্ড।

 
৭৩ মিনিটে ব্রাইটনের  হয়ে একটি গোল শোধ দিয়ে আনসু ফাতি খেলা জমিয়ে দিলেও জয়োৎসব থামাতে পারেননি সিটিজেনদের। শেষদিকে লালকার্ড দেখে মাঠ ছেড়েছেন ম্যানসিটির ম্যানুয়েল আকাঞ্জি।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ৪-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। নিজ মাঠে ব্রেন্টফোর্ড ৩-০ গোলের জয় পেয়েছেন বার্নলির বিপক্ষে। ইএসপিএন