NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৪, ০২:৪১ এএম

>
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ভিডিও বার্তায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৭ সেকেন্ডের এ ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হয়েছে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্ম নিয়োগ করি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিই। সবাই সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক।

 

উল্লেখ্য, আগামীকাল দেশজুড়ে ঈদুল আজহা উদযাপন করা হবে। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও।