NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৩৩ এএম

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক রাকিবুল হাসান (২৪) মারা গেছেন। গত সোমবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। 

৪ বছর আগে মা-বাবা-ভাইয়ের সাথে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসা রাকিবুলের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায়। পুলিশ জানায়, চাচা মোহাম্মদ হানিফের টয়োটা প্রাইয়াস চালাতেন রাকিবুল। শিফট শেষে বেল্টপার্কওয়ে ধরে বাসায় ফেরার সময় ফ্লাটবুশ এভিনিউর নিকটে প্লামবীচ এলাকা অতিক্রমকালে দ্রুতগামী একটি বিএমডব্লিউ তার গাড়িতে প্রচন্ড বেগে ধাক্কা দেয়। প্রায় একইসময় অন্য পথ দিয়ে আসা সিআরভি হুন্ডাও রাকিবুলের গাড়ির সাথে ধাক্কা খায় এবং রাকিবুলের গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়। 

সংবাদ পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স এবং পুলিশ এসে মারাত্মক আহত অবস্থায় রাকিবুলকে ব্রুকলীনস্থ এনওয়াইইউ ল্যাঙ্গুন হাসপাতালের জরুরী বিভাগে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।