NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ফুটবলই ছেড়ে দিলেন হ্যাজার্ড


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৫ এএম

ফুটবলই ছেড়ে দিলেন হ্যাজার্ড

মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন ইডেন হ্যাজার্ড। এর আগে কাতার বিশ্বকাপের পর বেলজিয়াম জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এখন সব ধরনের ফুটবল থেকেই নিজেকে সরিয়ে নিলেন এই ফরোয়ার্ড।

এই মৌসুমের রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি শেষ হয়।

 
স্প্যানিশ ক্লাব ছাড়ার পর নতুন কোনো ক্লাবে চুক্তি করেননি আর। ২০১৯ সালে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখান তিনি। কিন্তু অফফর্ম ও চোটের কারণে মাদ্রিদে নিজেকে মেলে ধরতে পারেনি।

 

গত জুন থেকেই মুক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন হ্যাজার্ড।

 
অবসরের ঘোষণায় তিনি বলেছেন, ‘অবশ্যই আপনাকে মনের কথা শুনতে হবে এবং সঠিক সময়ে থামতে হবে। ১৬ বছরের ক্যারিয়ারে ৭০০টির বেশি ম্যাচের পর পেশাদার ফুটবল শেষের সিদ্ধান্ত নিয়েছি।’

 

রিয়ালের জার্সিতে চার বছরে মাত্র ৭৬ ম্যাচে মাঠে নামার সুযোগ পান হ্যাজার্ড। গোল করেছেন মাত্র সাতটি।

 
জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, একটি ক্লাব বিশ্বকাপসহ ইউরোপিয়ান সুপার কাপ, কোপা দেলরের শিরোপা। 

 

২০০৭ সালে ফরাসি ক্লাব লিলে দিয়ে পেশাদার ক্যারিয়ারের যাত্রা শুরু হ্যাজার্ডের। ২০১২ সালে ইংলিশ ক্লাব চেলসিতে নাম লেখান তিনি। সাত মৌসুমে ব্লুদের হয়ে ৩৫২ ম্যাচে গোল করেন ১১০টি। চেলসিতেই ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন তিনি।