NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৫, ০১:৫৬ এএম

শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

ঢাকা: অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চায় যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আয়োজিত বৈঠক শেষে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

সিইসি বলেন, আমাদের সঙ্গে যে প্রশ্নগুলো হয়েছে- তারা আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব, কাজ সম্পর্কে জানতে চেয়েছে। আমরা সব কিছু তাদের বোঝাতে পেরেছি।

নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কিভাবে সম্পন্ন করে, সরকারের কাজ কতটুকু, তারা কিভাবে করে, সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় কিভাবে হয় এবং পুরো নির্বাচনী ব্যবস্থাটা আমরা তুলে নিয়ে আসি। এটা তাদের জানিয়েছি। তারা যা যা জানতে চেয়েছে, তারা জেনেছে। এখন তারা জেনে কী করবে সেটা আমরা জানি না।
তারা পরে হয়তো দেশে ফিরে গিয়ে সিদ্ধান্ত নেবে।'

 

আলোচনার মূল বিষয় সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, 'আমি তো বলেছি তারা পর্যবেক্ষণ করতে এসেছে। মূল বিষয় হচ্ছে, তারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়।’