NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

‘বন্ধুর সঙ্গে কফি খেতে বের হওয়া’ তরুণীর লাশ ফ্লাইওভারের নিচে!


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০২:৩৩ পিএম

‘বন্ধুর সঙ্গে কফি খেতে বের হওয়া’ তরুণীর লাশ ফ্লাইওভারের নিচে!

রাজধানীর মালিবাগ এলাকায় শাহিদা ইসলাম মিম (৩২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আজ সোমবার ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। রাতে বন্ধুর সঙ্গে কফি খাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে তরুণীর পরিবার।

 

 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা এর পেছনের রহস্য খোঁজার চেষ্টা করছি। তরুণীর পরিবার জানিয়েছে, কোনো এক বন্ধুর সঙ্গে কফি খাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। কোন বন্ধুর সঙ্গে বের হয়েছিলেন সেটা জানার চেষ্টা করছি। তার মা ওই বন্ধুর নাম বলতে পারেননি।

 

 

তিনি আরো বলেন, ‘ফ্লাইওভারের ওপরে একটি বসার জায়গা ছিল, সেখান থেকে তিনি অসাবধানতাবশত পড়ে গেছেন, নাকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে সে বিষয়টি জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

সুরতহাল প্রতিবেদনকারী রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম বলেন, ‘রাতে আমরা খবর পেয়ে রমনা থানাধীন সোহাগ পরিবহন কাউন্টারের সামনের মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের নিচে যাই। সেখান থেকে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

 
প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, রাত ৮টার দিকে এক বন্ধুর সঙ্গে কফি খাওয়ার কথা বলে হাতিরঝিলের বাসা থেকে বের হন তিনি।’

 

তিনি আরো জানান, মিম হাতিরঝিল থানার ওমর আলী লেনে ভাড়া বাসায় মা ও ভাইকে নিয়ে থাকতেন। তিনি বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টে ড্যান্সার হিসেবে কাজ করতেন। ফ্লাইওভার থেকে পড়ার আগে তিনি ধর্ষিত বা নেশা জাতীয় কোনো কিছু খেয়েছিলেন কি না, সেটি ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।