NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বাইডেনের শিক্ষাঋণ মওকুফের আওতায় আরও ১২৫০০০ শিক্ষার্থী


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৮ এএম

বাইডেনের শিক্ষাঋণ মওকুফের আওতায় আরও ১২৫০০০ শিক্ষার্থী

এর আগে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাঋণ মওকুফের আওতায় আসা শিক্ষার্থীরা যথন তাদের বার্তা পেতে শুরু করেছেন, তখন প্রেসিডেন্ট জো বাইডেন তার মওকুফের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিলেন। তার তাতে যুক্তরাষ্ট্রের আরও ১২৫০০০ শিক্ষার্থী তাদের শিক্ষাঋণের বোঝামুক্ত হতে পারবেন।

এই সিদ্ধান্তের কারণে আরও ৯ বিলিয়ন ডলার মওকুফ করলো বাইডেন প্রশাসন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ৩.৬ মিলিয়ন ঋণগ্রাহকের মোট ১২৭ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করা হলো।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে এসব জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন মনে করেন কলেজ হবে দেশের মধ্যবিত্ত শ্রেণির জন্য সামনে এগিয়ে যাওয়ার টিকেট, সেটি যেনো পরিবারের ওপর বোঝা হয়ে না দাঁড়ায়।

বুধবার দিনের পরের দিকে এ বিষয়ে আনুষ্ঠানি বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বাইডেন।

২০২০ সালের নির্বাচনে লড়াইয়ের সময় তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিরো শিক্ষার্থীদের ঋণের বোঝামুক্ত করার। কিন্তু সুপ্রিম কোর্টে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠদের বিরোধীতায় তা তিনি করতে পারছিলেন না। শেষ পর্যন্ত নির্বাহী ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন প্রেসিডেন্ট বাইডেন।