NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার খলিলুর রহমানকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৩৯ এএম

নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার খলিলুর রহমানকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

নিউইয়র্ক : নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার খলিলুর রহমানকে শুভেচ্ছা জানালো ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গত শনিবার দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের পোষ্টে বলা হয়, বাপা ফুড প্রো এক্সপোতে ইউএস ইনোভেটিভ ‘ফুড টেক ও টেস্টি ট্রিট’ এ অংশ নিয়েছেন খলিলুর রহমান। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলেন, নিউইয়র্ক সিটিতে বিরিয়ানী হাউজের সফল উদ্যোক্তা খলিলুর রহমানের সাথে আমাদের সাক্ষাৎ ও মতবিনিময় সৌহার্দপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও খলিলের উদ্যোগে খলিল কুলিনারি প্রতিষ্ঠান দেখার প্রত্যাশায় রইলাম। 
খলিলুর রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি বলেন, বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি। বিশ্বের অন্যপ্রান্তে বসবাস করলেও মনটি সবসময় পড়ে থাকে দেশের জন্য। দেশ ও দেশের মানুষের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। এ লক্ষ্য পূরনে বাংলাদেশে একটি স্পাইসি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। এ কাজে সফল হবো ইনশাল্লাহ। তিনি বলেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি এডুকেশনকে আরও প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ শেফ ফেডারেশনের সাথেও যৌথ উদ্যোগে কাজ করছি। তিনি জানান, বাংলাদেশি ফুডকে জনপ্রিয় ও বিশ্বমানে নেবার লক্ষ্যে গত সোমবার ঢাকাস্থ ফুড ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সাথে বৈঠক করেছি।