NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে’


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:৩৭ এএম

‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ মহানুভবতা দেখিয়েছেন। আইনে এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নেই। এটা রাজনৈতিক সিদ্ধান্ত না সেটা প্রমাণ করতে আর কত মহানুভবতা দেখাতে হবে?’ আজ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী এসব কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় বিএনপির আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

 
এখন অভিযুক্ত ব্যক্তির (খালেদা জিয়ার) স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। তবে অভিযুক্ত ব্যক্তি স্থায়ী মুক্তির আর বিদেশে নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করবে কি না সেটা তাদের বিষয়। সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

 

তিনি আরো বলেন, ‘৪০১ ধারা যখন নির্বাহীপ্রধান প্রয়োগ করেন, তখন বিচার বিভাগের হস্তক্ষেপ করা ঠিক না।

 
বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয় নাই। বেগম জিয়ার পরিবার দরখাস্ত করেছিল, সেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে। আইনে কোথাও তাকে বিদেশে নেওয়ার কথা বলা নাই।’

 

আনিসুল হক বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন।

 
শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা করার চেষ্টা করেছেন বিএনপির মহাসচিব। ওয়ান-ইলেভেনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন মেনেই বিদেশে গিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার তখন বিদেশ যাওয়া সম্পর্কে অনেক মিথ্যাচার করেছেন। এর তীব্র নিন্দা জানাই।’