NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

এই জ্যাম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়: শুভ


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৯:৫৪ এএম

>
এই জ্যাম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়: শুভ

ঢাকা ও যানজট, একটার সঙ্গে আরেকটা গভীরভাবে জড়িত। যানজট ছাড়া ঢাকা যেন কল্পনাও করা যায় না। দুই ঈদের ছুটিতে কিছুটা রেহাই মেলে। বাকি সারা বছর তীব্র যানজট সহ্য করতে হয় নগরবাসীকে।

যানজটে স্থবির হয়ে বসে থাকার মুহূর্ততা নিঃসন্দেহে বিরক্তের। এই বিরক্তিকর মুহূর্তে অতিষ্ট হয়ে গান গাইলেন চিত্রনায়ক আরিফিন শুভ। সেই গানের ভিডিও আবার শেয়ার করেছেন ভক্তদের সঙ্গেও।

বুধবার (৬ জুলাই) রাতে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন শুভ। পথে এমন যানজটে পড়েন যে, এক জায়গায় প্রায় ৪০ মিনিট ধরে বসে থাকতে হয় তাকে। ফলে চরম বিরক্ত হন নায়ক।

এই বিরক্তি থেকেই শুভ গাইতে শুরু করেন, ‘এই জ্যাম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। এই জ্যাম তুমি আমাকে কেন দিলে…’।

ভক্তদের বুঝতে বাকি নেই, বিখ্যাত গান ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’কে প্যারোডি করে গেয়েছেন আরিফিন শুভ।

যানজট নিয়ে শুভর এই গান শুনে বিভিন্ন রকম মন্তব্য করেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘শেষের রাগটুকু অসাধারণ ছিলে। আপনার জন্য খুব কষ্ট হচ্ছে। কোনো ব্যাপার না, আমরা এর থেকে বেশি সময় পড়ে থাকি।’ আরেকজন লিখেছেন, ‘এই জ্যাম স্বর্গ না, নরক থেকে এসে জীবন দুর্বিষহ করে দেয়’।

প্রসঙ্গত, আরিফিন শুভকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়। বহুল আলোচিত এই সিনেমা মুক্তি পায় গত বছরের ৩ ডিসেম্বর। বাংলাদেশের পর বিশ্বের বহু দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। চলতি বছরের শেষ দিকে আসতে চলেছে এই সিনেমার দ্বিতীয় খণ্ড ‘ব্ল্যাক ওয়ার’।