NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বাংলাদেশিরা যা চান, যুক্তরাষ্ট্র তা-ই চায়: ম্যাথিউ মিলার


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৬:০৯ এএম

বাংলাদেশিরা যা চান, যুক্তরাষ্ট্র তা-ই চায়: ম্যাথিউ মিলার

ঢাকা: বাংলাদেশিরা শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম- সকলেই আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। বাংলাদেশিরা যা চান, যুক্তরাষ্ট্র তা-ই চায়।’

সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে মন্তব্য করেন মিলার। তিনি জানান, ভিসা সীমাবদ্ধতার যে নীতি ঘোষণা করা হয়েছে, তা বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে পারে শুধুমাত্র সেটি নিশ্চিত করার জন্য।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র (বাংলাদেশের) কোনো বিশেষ দলকে সমর্থন করে না। নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না।’