NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

মিসরে পুলিশ কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে, আহত অন্তত ৩৮


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৪ এএম

মিসরে পুলিশ কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে, আহত অন্তত ৩৮

মিসরের পুলিশ কমপ্লেক্সে বিশাল অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ জন আহত হয়েছে বলে জরুরি পরিষেবা এবং স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আগুন লাগার কারণ এখনও অজানা এবং সরকারও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, পুরো ভবনটি আগুনে ঢেকে গেছে।

 
সেখানে পুলিশ ২৪ ঘন্টা কর্মরত থাকে। সিভিল ডিফেন্স সূত্র জানায়, আগুনের কারণে নিরাপত্তা অধিদপ্তরের সদর দপ্তরের কিছু অংশ ধসে পড়ে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনাস্থলে ৫০টি অ্যাম্বুলেন্স এবং দুটি সামরিক বিমান পাঠিয়েছে। কমপক্ষে ২৪ জনকে চিকিৎসা করা হচ্ছে এবং দুইজন দগ্ধ হয়েছে।
 
একজন মিসরীয় সাংবাদিক বলেছেন, আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ার কারণে মৃত্যু হতে পারে বা আহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

এর আগে আজ সকালে ভোরো মিসরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা অধিদপ্তরে ভবন থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হচ্ছে। তখন দুইজন প্রত্যক্ষদর্শী রয়টার্স বার্তা সংস্থাকে জানিয়েছিল, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।

 
ঘটনাস্থল থেকে কয়েকজনকে বের করে আনতে দেখা গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট ছিল না। তবে এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে কেউ নিহত হয়েছে কিনা তা জানা যায়নি। 

 

মারাত্মক আগুনের ঘটনাগুলো মিসরে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে অনেক ভবন জরাজীর্ণ এবং রক্ষণাবেক্ষণও সঠিকভাবে করা হয় না।

 
২০২২ সালের আগস্টে শর্ট সার্কিট থেকে আগুন লেগে কায়রোর একটি গির্জায় ৪১ জন উপাসক নিহত হয়েছিল।