NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্প্রচারে ৮ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ০৫:৪৬ এএম

বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্প্রচারে ৮ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে

ঢাকা: সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম আটদিন সর্বনিম্ন ৬ থেকে সর্বোচ্চ ১৩ মিনিট পর্যন্ত সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

আজ বুধবার বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম সাময়িক বিঘ্ন ঘটার সময়গুলো হলো, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৩ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত মোট ৭ মিনিট; ১ অক্টোবর সকাল ৯টা ৩১ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট পর্যন্ত মোট ১০ মিনিট; ২ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট; ৩ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট।

 

এছাড়া ৪ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট; ৫ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট; ৬ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং ৭ অক্টোবর সকাল ৯টা ৩১ মিনিট থেকে ৯টা ৩৭ মিনিট পর্যন্ত মোট ৬ মিনিট।

প্রাকৃতিক কারণে এই সাময়িক বিঘ্নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসসিএল।